প্রয়াত ১৬ বিচারপতি ও ২৪৯ আইনজীবীসহ সুপ্রিম কোর্টের ২৬৫ জন বিচারপতি-আইনজীবীর স্মরণে ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার আপিল বিভাগের এক নম্বর বিচার কক্ষে সকাল সাড়ে ৯টা থেকে বিকাল পৌনে ৪টা পর্যন্ত এ ফুলকোর্ট রেফারেন্স অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী, অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন এবং সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মোমতাজ উদ্দিন ফকির প্রয়াত ২৬৫ বিচারপতি ও আইনজীবীর জীবনী ও কর্মজীবন তুলে ধরেন।