টস জিতে আফগানদের ব্যাটিংয়ে পাঠাল ইংলিশরা

বিশ্বকাপের সুপার টুয়েলভে দিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হয়েছে ইংল্যান্ড। পার্থের অপটাস স্টেডিয়ামে এই ম্যাচে টস জিতলেন ইংলিশ অধিনায়ক জস বাটলার।

টস জিতেই রান তাড়া করার সিদ্ধান্ত নিলেন তিনি। অর্থ্যাৎ ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়ে আফগানিস্তানকে ব্যাটিংয়ে পাঠালেন ইংলিশ অধিনায়ক। ফিল্ডিংয়ের সিদ্ধান্তের কারণ হিসেবে বাটলার বলেন, ‘আমরা রান তাড়া করতেই পছন্দ করি। আমাদের দলে অনেক প্রতিভাবান খেলোয়াড় আছে। রয়েছেন অনেক ম্যাচ উইনার। আমরা মাঠে নেমে নিজেদের উজড়া করে দিতে চাই।’

ক্রিস ওকসকে নিয়ে সংশয় ছিল। কিন্তু ম্যাচের আগেই ফিট হয়ে গেছেন তিনি এবং তার সঙ্গে একজন বাড়তি ব্যাটার নিয়েই মাঠে নামতে পারছে তারা। ওকস দলে থাকার কারণে ক্রিস জর্ডান জায়গা পেলেন না।

ব্যাটিং করতে হবে জেনে খুব একটা অখুশি নন আফগান অধিনায়ক মোহাম্মদ নবি। তিনি বলেন, ‘আমাদের পরিকল্পনা হলো বোর্ডে ভালো স্কোর তুলে ধরা। আশা করি তাদেরকে চাপে ফেলতে পারবো।’

মিডল অর্ডারে দারবিশ রাসুলির পরিকর্তে উসমান ঘানিকে দলে নিয়েছে আফগানিস্তান। এছাড়া দলে রয়েছেন বাঁ-হাতি পেসার ফরিদ আহমেদ।

ইংল্যান্ড একাদশ

জস বাটলার (অধিনায়ক, উইকেটরক্ষক), অ্যালেক্স হেলস, ডেভিড মালান, বেন স্টোকস, হ্যারি ব্রুক, লিয়াম লিভিংস্টোন, মইন আলি, স্যাম কুরান, ক্রিস ওকস, আদিল রশিদ, মার্ক উড।

আফগানিস্তান একাদশ

হযরতুল্লাহ জাজাই, রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, উসমান ঘানি, নজিবুল্লাহ জাদরান, মোহাম্মদ নবি (অধিনায়ক), আজমতউল্লাহ ওমরজাই, রশিদ খান, মুজিব-উর রহমান, ফরিদ আহমেদ, ফজল হক ফারুকি।