ডিএনসিসি কভিড হাসপাতালে আজ থেকে ডেঙ্গু চিকিৎসা

রাজধানীর মহাখালীর ডিএনসিসি (ঢাকা উত্তর সিটি করপোরেশন) কভিড ডেডিকেটেড হাসপাতালে আজ রবিবার থেকে ডেঙ্গু রোগের চিকিৎসা শুরু হচ্ছে। এ হাসপাতালে ডেঙ্গু রোগীদের জন্য চারটি ইউনিট চালু করা হয়েছে। রোগীদের চিকিৎসায় ১২ জন চিকিৎসককে তিন শিফটে দায়িত্ব দেওয়া হয়েছে।

গতকাল শনিবার রাতে এ সংক্রান্ত এক বৈঠক শেষে স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. আবুল বাসার মোহাম্মদ খুরশিদ আলম এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, এখন থেকে এই হাসপাতালে ডেঙ্গু রোগের চিকিৎসা পাবে রোগীরা। এখানে ডেঙ্গু পরীক্ষাও করা হবে।

তিনি জানান, ডেঙ্গু রোগীদের চিকিৎসায় বিএসএমএমইউর (বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়) নতুন হাসপাতাল ইউনিট এবং লালকুঠি হাসপাতাল প্রস্তুত রাখা হয়েছে। সেখানেও রোগীরা চিকিৎসা পাবে।