টস জিতে ফিল্ডিংয়ে নামছে ভারত। ব্যাটিংয়ে পাঠিয়েছে তারা পাকিস্তানকে। আগে বোলিং করতে নামা ভারত একাদশে নিয়েছে তিন পেসার ও দুই স্পিনারকে। আর এক অলরাউন্ডারের সঙ্গে আছেন সাত ব্যাটার।
অন্যদিকে পাকিস্তানও দলে নিয়েছে তিন পেসারকে। স্কোয়াডে থাকা পাঁচজন থেকে সেরাদের বাছাই করে একাদশ সাজানো তাদের জন্য কঠিনই ছিল।
ভারতের দল নির্বাচন দারুণ। শামি, অশ্বিন দলে ফিরেছেন। কিন্তু শেষ ম্যাচের একাদশের হিসেবে বাদ পড়েছেন হার্সাল প্যাটেল ও যুজবেন্দ্র চাহাল। এছাড়া রবিন্দ্রচরণ অশ্বিন শুধু একজন বোলারই নন, ব্যাট হাতে অনেক সময় রাখতে পারেন কার্যকর ভূমিকা।
এই ম্যাচে ভারত নিশ্চিয় মোহাম্মদ নওয়াজকে নিয়ে সতর্ক থাকবে। তার বোলিং নিয়ে হোমওয়ার্কের পাশাপাশি ব্যাটিংয়ে তার দুর্বলতাগুলোও খুঁজে বেড় করবে। এশিয়া কাপের সুপার ফোরে এই অফ স্পিনারের অলরাউন্ডারের নৈপুণ্যেই হারতে হয় ভারতকে।
পাকিস্তান দলের পেস ইউনিটের স্বস্তি একাদশে ফিরেছেন শাহিন শাহ আফ্রিদি। চোটের কারণে যিনি ছিটকে গিয়েছিলেন এশিয়া কাপ থেকে। পাশাপাশি হারিস রউফ ও নাসিম শাহ আছেন একাদশে।
ভারত একাদশ
রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, হার্দিক পান্ডিয়া, দিনেশ কার্তিক, অক্ষর প্যাটেল, আর অশ্বিন, মোহাম্মদ শামি, ভুবনেশ্বর কুমার, আরশদীপ সিং।
পাকিস্তান একাদশ
মোহাম্মদ রিজওয়ান, বাবর আজম (অধিনায়ক), শান মাসুদ, শাদাব খান, হায়দার আলী, ইফতিখার আহমেদ, মোহাম্মদ নওয়াজ, আসিফ আলী, শাহিন শাহ আফ্রিদি, নাসিম শাহ, হারিস রউফ।