বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) স্তন ক্যানসার সচেতনতা মাস উপলক্ষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টায় বিশ^বিদ্যালয়ে ক্লিনিক্যাল অনকোলজি বিভাগের আয়োজনে এই শোভাযাত্রা হয়। এতে প্রধান অতিথি ছিলেন উপাচার্য অধ্যাপক ডা. মো. শারফুদ্দিন আহমেদ।
এ ছাড়াও শোভাযাত্রায় নিউরোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. আবু নাসার রিজভী, অনকোলজি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ডা. মো. আবদুল বারী, মেডিকেল অনকোলজি ডিভিশনের প্রধান অধ্যাপক ডা. সারওয়ার আলম, অধ্যাপক ডা. মো. জিল্লুর রহমান ভূঁইয়া, অধ্যাপক ডা. নাজির উদ্দিন মোল্লাহ্, রেডিওলজি অ্যান্ড ইমেজিং বিভাগের অধ্যাপক ডা. সাঈদা শওকত, সহকারী প্রক্টর সহযোগী অধ্যাপক ডা. মো. ফারুক হোসেন, সহযোগী অধ্যাপক ডা. মো. রসুল আমিন, সহযোগী অধ্যাপক (সার্জিক্যাল অনকোলজি) ডা. মো. রাসেল প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি