কক্সবাজারের সেন্টমার্টিনে আটকে গেল বিদেশি জাহাজ। জাহাজটি বর্তমানে সেন্টমার্টিনের ছেড়াদ্বীপে রয়েছে।
সোমবার (২৪ অক্টোবর) সকালে জাহাজটি আটকা পড়ে বলে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত ইউএনও) ইরফানুক হক চৌধুরী।
তবে কোন দেশের জাহাজ কিভাবে এলো সে বিষয়ে বিস্তারিত জানাতে পারেননি তিনি।