ঘূর্ণিঝড় সিত্রাং চট্টগ্রাম ও বরিশালের দিকে এগিয়ে যাচ্ছে। সোমবার (২৪ অক্টোবর) দিবগত মধ্যরাতের পর ঘূর্ণিঝড়টির কেন্দ্র উপকূল অতিক্রম করতে পারে।
সন্ধ্যা ৭টার দিকে আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মনোয়ার হোসেন এ তথ্য জানিয়েছেন।
তিনি বলেন, 'ইতোমধ্যে উপকূলে ঘূর্ণিঝড়ের প্রভাব পড়তে শুরু করেছে। সকাল থেকে দমকা বাতাস ও ভারী বৃষ্টি হচ্ছে। ঘূর্ণিঝড়টি চট্টগ্রাম ও বরিশালের মাঝে ভোলার কাছাকাছি কোনো এলাকা দিয়ে উপকূলে আঘাত করবে।'