সিত্রাং: ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর আহ্বান ফখরুলের

ঘূর্ণিঝড় সিত্রাংয়ের মুখোমুখি উপকূলীয় অঞ্চলের মানুষকে নিরাপদ স্থানে আশ্রয় নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

একইসঙ্গে উপকূলীয় এলাকার বিএনপির নেতাকর্মীদের সাধারণ মানুষের পাশে দাড়নোর আহ্বান জানিয়েছেন।

সোমবার (২৪ অক্টোবর) রাতে দেশ রূপান্তরের মাধ্যমে এ আহ্বান জানান তিনি।

দলীয় নেতাকর্মীদের উদ্দেশে ফখরুল বলেন, ‘ঘূর্ণিঝড় পরবর্তী ক্ষতিগ্রস্ত মানুষের পাশে থাকতে এবং তাদের সহযোগিতা করতে আমি বিএনপি, অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোর স্থানীয় কমিটিগুলোকে আহ্বান জানাচ্ছি। একইসঙ্গে ঘূর্ণিঝড় আঘাত হানার পর ক্ষতিগ্রস্তদের পুনর্বাসনে সামগ্রিক সহযোগিতা করতেও নেতাকর্মীদের প্রতি আহ্বান জানাই।’