জোড়া গোলে ইন্তার মিলানের সঙ্গে ড্র (৩-৩) এনে দিলেও চ্যাম্পিয়নস লিগে বার্সেলোনার ভাগ্য ফেরাতে পারেননি লেভানডফস্কি। এরপর এল ক্লাসিকোতে দলের ১-৩ গোলের হার দেখেছেন, কোনো গোল করতে পারেননি। এরপর প্যারিসে ফ্রান্স ফুটবলের বর্ষসেরা স্ট্রাইকারের খেতাব নিয়ে ফিরে ভিয়ারিয়ালের বিপক্ষে জোড়া গোলে দলকে জেতান ৩-০ তে। রবিবার অ্যাথলেটিক বিলবাওয়ের বিপক্ষে জয়েও অবদান রাখলেন গোল করে। সঙ্গে ওসমান দেম্বেলের দারুণ পারফরম্যান্সে (১ গোল, ৩ অ্যাসিস্ট) বার্সেলোনা ৪-০ গোলে হারায় অ্যাথলেটিক বিলবাওকে। লা লিগায় দাপুটে জয়ের রাতে বার্সেলোনার জন্য অস্বস্তি গাভি ও সের্জি রবার্তোর চোট। বার্সেলোনা বিলবাওকে হারানোয় পয়েন্ট টেবিলে রইল রিয়ালের চেয়ে ৩ পয়েন্ট পেছনে দ্বিতীয় স্থানেই। তবে চ্যাম্পিয়নস লিগে বুধবার রাতে বায়ার্ন মিউনিখের মুখোমুখি হওয়ার আগে জয়ে উজ্জীবিত থাকবে দল।
দশ মিনিটের মধ্যে তিন গোল করে কাতালানরা। ১২ মিনিটে লেভার ক্রস থেকে হেডে গোল করেন। পরের তিন গোলেই অ্যাসিস্ট তার। ১৮ মিনিটে ব্যবধান বাড়ান রবার্তো। তিন মিনিট পর গোল করে লেভানডফস্কিও। ডান দিক দিয়ে এগিয়ে দেম্বেলে পাস দেন বক্সে, বল নিয়ন্ত্রণে নিয়ে বাঁ পায়ের শটে লক্ষ্যভেদ করেন। লিগে ১১ ম্যাচে ১২ গোল তার। লিগের শীর্ষ গোলদাতাও তিনি। মৌসুমে ১৫ ম্যাচে ১৭তম। ইন্টারনেট