সিত্রাং মোকাবিলায় প্রস্তুত নৌবাহিনীর ১৭টি জাহাজ

ঘূর্ণিঝড় ‘সিত্রাং’-পরবর্তী জরুরি উদ্ধার, ত্রাণ ও চিকিৎসা সহায়তায় চট্টগ্রাম, খুলনা ও মোংলা নৌ-অঞ্চলে মোতায়েনের জন্য বাংলাদেশ নৌবাহিনীর ১৭টি জাহাজ, ২টি মেরিটাইম প্যাট্রল এয়ারক্রাফট (এমপিএ) এবং ২টি হেলিকপ্টার প্রস্তুত রয়েছে। সমুদ্র ও উপকূলীয় এলাকায় দ্রুত জরুরি উদ্ধার, ত্রাণ এবং চিকিৎসা সহায়তা দিতে জাহাজগুলোকে ত্রাণসামগ্রীসহ এরই মধ্যে প্রস্তুত করা হয়েছে। পাশাপাশি ঘূর্ণিঝড়-পরবর্তী উপকূলীয় দুর্গত এলাকাগুলোতে মোতায়েনের জন্য নৌ কন্টিনজেন্ট প্রস্তুত রাখা হয়েছে।

ঘূর্ণিঝড়-পরবর্তী সমুদ্র ও উপকূলীয় উপদ্রুত এলাকায় উদ্ধার অভিযান পরিচালনায় নৌবাহিনীর এমপিএ ও হেলিকপ্টারের প্রদত্ত তথ্যের ভিত্তিতে বঙ্গোপসাগরে অনুসন্ধান ও উদ্ধার তৎপরতা পরিচালনা করা হবে। বিজ্ঞপ্তি