ঘূর্ণিঝড় সিত্রাংয়ের তাণ্ডবে আড়াইহাজার উপজেলায় ভয়াবহ বিদ্যুৎ বিপর্যয় দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর পর্যন্ত প্রায় ৩৬ ঘণ্টা পুরো উপজেলাই ছিল বিদ্যুৎবিহীন।
মঙ্গলবার দুপুরের পর থেকে কিছু কিছু এলাকায় বিদ্যুৎ সংযোগ দেওয়া হলেও রিপোর্ট লেখা পর্যন্ত উপজেলার বেশির ভাগ এলাকাই রয়েছে বিদ্যুৎ বিহীন।
এ ব্যাপারে আড়াইহাজার উপজেলা পল্লী বিদ্যুতের ডিজিএম আসাদোজ্জামান জানান, ঘূর্ণিঝড়ে আড়াইহাজার উপজেলার জোনাল অফিসের আওতাধীন এলাকায় ৬টি বিদ্যুতের মূল খুঁটি পড়ে যায়।
গোপালদী জোনাল অফিসের ডিজিএম সারোয়ার জাহান জানান, তার আওতাধীন এলাকায় ৫টি খুঁটি ভেঙে গেছে। এই এলাকায় বিদ্যুৎ চালু হতে মঙ্গলবার বিকেল পর্যন্ত লাগতে পারে।
এছাড়াও গাছ পড়ে উপজেলার বিভিন্ন এলাকার কয়েকশ মিটার সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। তাই বিদ্যুৎ সরবরাহে বিঘ্ন ঘটেছে।
এছাড়াও উপজেলার বিভিন্ন এলাকায় অনেক ঘরবাড়ি ঝড়ে উড়ে গেছে নষ্ট হয়েছে কৃষি ফসলি জমি। বিভিন্ন এলাকায় সবজির জমি ঝড়ের তাণ্ডবে লন্ডভন্ড হয়ে গেছে।