ইউক্রেনকে রাশিয়ার আগ্রাসনের বিরুদ্ধে লড়াইয়ে সহায়তার প্রতিশ্রুতি দিয়েছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী ঋষি সুনাক। মঙ্গলবার ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী নিযুক্ত হওয়ার পর প্রধানমন্ত্রীর বাসভবন ১০ নং ডাউনিং স্ট্রিটে দেওয়া প্রথম ভাষণে এই প্রতিশ্রুতি দেন তিনি।
ওদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পরপরই এক টুইট বার্তায় ঋষি সুনাককে অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেছেন, ‘গুরুত্বপূর্ণ সামরিক মিত্র লন্ডনের সাথে সম্পর্ক জোরদার করতে প্রস্তুত আছে কিয়েভ।’
টুইটে জেলেনস্কি বলেছেন, ‘ব্রিটিশ প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নেওয়ায় ঋষি সুনাককে অভিনন্দন।’ বর্তমানে ব্রিটিশ সমাজ এবং সমগ্র বিশ্ব যে সব চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে তা সুনাক সফলভাবে জয় করতে সক্ষম হবেন বলেও আশাপ্রকাশ করেছেন তিনি।
ইউক্রেনের এই নেতা বলেছেন, ‘আমি ঐক্যবদ্ধভাবে ইউক্রেনীয়-ব্রিটিশ কৌশলগত অংশীদারত্ব জোরদার করতে প্রস্তুত রয়েছি।’
ব্রিটেনের রাজা তৃতীয় চার্লস আজ তাকে আনুষ্ঠানিকভাবে ব্রিটেনের প্রধানমন্ত্রী ঘোষণা করে নতুন মন্ত্রিসভা গঠনেরও আহবান জানিয়েছেন।
রাশিয়া-ইউক্রেন যুদ্ধের প্রেক্ষাপটে যুক্তরাজ্যের রাজনীতি এবং অর্থনীতিতে এক গভীর সংকটের কালে দেশটির প্রধানমন্ত্রী হলেন ঋষি সুনাক। মাত্র তিন মাসে যুক্তরাজ্যের সাবেক প্রধানমন্ত্রী বরিস জনসন পদত্যাগ করেন। এরপর আসেন লিজ ট্রাস। লিজ ট্রাস ক্ষমতা গ্রহণের পর আরও অশান্তি ও সংকট বাড়ে ব্রিটেনে। এর ফলে মাত্র ৪৫ দিনের মধ্যে তিনি পদত্যাগ করতেন বাধ্য হন।
আরও পড়ুন...
আমাদের ভুলের জেরেই গভীর সংকটে যুক্তরাজ্য, স্বীকারোক্তি ঋষির
গভীর সংকটের কালে ব্রিটেনের নতুন প্রধানমন্ত্রী কে এই ঋষি সুনাক