শিশুদের শিক্ষা কার্যক্রমে দক্ষ ও মাল্টি ট্যালেন্টেড হিসেবে গড়ে তুলতে এই প্রথম এসআইপি অ্যাবাকাস প্লাস বাংলাদেশ এ যাত্রা শুরু করছে শুক্রবার (২৮ অক্টোবর)। উদ্বোধনী আয়োজনে বিভিন্ন স্কুলের প্রায় ১০ হাজার শিক্ষার্থী ইন্টারন্যাশনাল কালারিং কম্পিটিশনে অংশ গ্রহণ করবে।
বৃহস্পতিবার (২৭ অক্টোবর) সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবের এক সংবাদ সম্মেলনে এ কথা জানান এসআইপি অ্যাবাকাস প্লাস বাংলাদেশের প্রতিনিধিরা।
তারা জানান, এসআইপি অ্যাবাকাসের বনশ্রী শাখা আগামী ২৮শে অক্টোবর ও মিরপুর এবং বসুন্ধরা ক্যাম্পাস ২৯শে অক্টোবর এক অনাড়ম্বর অনুষ্ঠানের মধ্য দিয়ে শুভ উদ্বোধন হতে যাচ্ছে। তিনটি শাখার উদ্বোধনী অনুষ্ঠানে বিভিন্ন স্কুলের প্রায় ১০ হাজার শিক্ষার্থী ইন্টারন্যাশনাল কালারিং কম্পিটিশনে অংশগ্রহণ করবে। এছাড়াও ভারতের এসআইপি অ্যাবাকাসের প্রতিনিধি দল ও শিক্ষার্থী এতে অংশ নেবেন।
এসআইপি অ্যাবাকাস ইন্ডিয়া এবং ইন্টারন্যাশনাল পার্টের ম্যানেজিং ডিরেক্টর দিনেশ ভিক্টর বলেন, এসআইপি অ্যাবাকাস প্লাস মূলত শিশুদের শিক্ষা কার্জক্রমে অধিক মনোযোগী ও দক্ষ করে গড়ে তুলতে কাজ করে। শিশুর মস্তিষ্কের সঠিক বিকাশের জন্য এই প্রোগ্রাম খুবই গুরত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে।
তিনি বলেন, আমরা সাধারণত দু'পাশের ব্রেন একসাথে ব্যবহার করতে পারি না। এই প্রোগ্রামে এর ব্যবহার শেখানো হয়। যেন একজন মানুষের কর্মদক্ষতা অনেকগুণ বৃদ্ধি পায়।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন, ইন্টারন্যাশনাল ইকুয়েশন ম্যানেজার প্রবীণ ইজি, ইন্টারন্যাশনাল বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার সাজাদ খান, বাংলাদেশ কান্ট্রি ডিরেক্টর ডক্টর মো. মাতিন আহমেদ, অশোকা ফেলো অন এডুকেশন (ইউএসএ) ডিরেক্টর বনীর হাকিম, বিজনেস ডেভেলপমেন্ট অফিসার মো. ওমর ফারুক প্রমুখ।