প্রধানমন্ত্রীর জাপান সফরে এগিয়ে যাবে দুই দেশের সম্পর্ক

জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদার আমন্ত্রণে আগামী ২৯ নভেম্বর দেশটিতে তিন দিনের সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রীর এ সফরে বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় কৌশলগত সম্পর্ক এগিয়ে যাবে। প্রধানমন্ত্রীর সফর নিয়ে গতকাল বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রসচিব মাসুদ বিন মোমেনের সঙ্গে বৈঠক করেন সফররত জাপানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দক্ষিণ-পূর্ব ও দক্ষিণ-পশ্চিম এশিয়াবিষয়ক সহকারী মন্ত্রী আরিমা ইউ টাকা। এ সময় তারা এমন প্রত্যাশা ব্যক্ত করেন। বৈঠকে তারা দুই বন্ধুপ্রতিম দেশের দ্বিপক্ষীয় সম্পর্ক নিয়ে সন্তোষ প্রকাশ করেন।

জাপানের মন্ত্রী বাংলাদেশ-জাপান বন্ধুত্বের ৫০ বছর পূর্তি উপলক্ষে বাংলাদেশের সরকারপ্রধানের সফর দুই দেশের দ্বিপক্ষীয় সম্পর্কে মাইলফলক হয়ে থাকবে বলে আশা প্রকাশ করেন।