দেশে দুই মাস পর শনাক্ত রোগীর হার ৩ শতাংশের ঘরে। গত ২৪ ঘণ্টায় (গত বুধবার সকাল ৮টা থেকে গতকাল বৃহস্পতিবার সকাল ৮টা পর্যন্ত) ১৩৭ জনের করোনা সংক্রমণ ধরা পড়েছে। এ সময় ১ জন মারা গেছে। এমনকি শনাক্ত হার দাঁড়িয়েছে ৩ দশমিক ৬০ শতাংশে। এর আগের দিন বুধবার এ হার ছিল ৫ দশমিক শূন্য ১ শতাংশ। গত ২২ আগস্ট শনাক্ত হার গত ২৪ ঘণ্টার চেয়ে কম ছিল, ৩ দশমিক ১৫ শতাংশ। গতকাল বিকেলে স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, গত ২৪ ঘণ্টায় নমুনা পরীক্ষা হয়েছে ৩ হাজার ৮০৪টি। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার দাঁড়িয়েছে ৩ দশমিক শূন্য ৬০ শতাংশে। দেশে এ পর্যন্ত নমুনা পরীক্ষা হয়েছে ১ কোটি ৪৯ লাখ ৮৯ হাজার ৬৫৯টি। পরীক্ষা বিবেচনায় সার্বিক শনাক্তের হার ১৩ দশমিক ৫৮ শতাংশ। শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার ১ দশমিক ৪৫ শতাংশ।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্যমতে, দেশে গত ২৪ ঘণ্টায় নতুন রোগী ১৩৭ জন। এর মধ্যে ঢাকা বিভাগে ৯৬ জন, ময়মনসিংহে ২ জন, চট্টগ্রামে ১১ জন, রাজশাহীতে ২০ জন, রংপুরে ২ জন, খুলনায় ৪ জন ও সিলেট বিভাগে ২ জন নতুন রোগী শনাক্ত হয়েছে।