বাংলাদেশ চিনি ও খাদ্য শিল্প করপোরেশন বিএসএফআইসি অফিসার্স অ্যাসোসিয়েশন এবং বিএসএফআইসি কেন্দ্রীয় কর্মচারী ইউনিয়নের (সিবিএ) যৌথ উদ্যোগে ‘কর্মকর্তা, কর্মচারী ও শ্রমিকদের শুদ্ধাচার শিষ্টাচার ও আচরণ সম্পর্কিত প্রশিক্ষণ’ অনুষ্ঠিত হয়েছে। গতকাল বৃহস্পতিবার সকালে চিনিশিল্প ভবনে এ অনুষ্ঠান হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে উদ্বোধন করেন সংস্থার চেয়ারম্যান মো. আরিফুর রহমান অপু। প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন বিএসএফআইসির পরিচালক (পরিকল্পনা ও উন্নয়ন) যুগ্ম সচিব মো. আনোয়ারুল আলম।
প্রধান অতিথি চিনিশিল্প করপোরেশনের সার্বিক কার্যক্রমে গতিশীলতা আনয়ন এবং এ শিল্পকে টিকিয়ে রাখার লক্ষ্যে করপোরেশনের বিদ্যমান সম্পদের উত্তম ব্যবহার নিশ্চিত করাসহ বিভিন্ন সভা, সেমিনার ও প্রশিক্ষণের মধ্য দিয়ে নিজেদের দক্ষতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করেন। বিজ্ঞপ্তি