কমলগঞ্জে আলোচনা সভা

বীরশ্রেষ্ঠ হামিদুরের মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলি

মৌলভীবাজারের কমলগঞ্জে বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দলই সীমান্তে তার স্মৃতিসৌধে শ্রদ্ধাঞ্জলি প্রদান ও আলোচনা সভা হয়েছে। গতকাল শুক্রবার সকালে মৌলভীবাজার জেলা প্রশাসন, কমলগঞ্জ উপজেলা প্রশাসন, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিল ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) পক্ষ থেকে হামিদুর রহমানের স্মৃতিসৌধে পুষ্প অর্পণ করা হয়।

পরে স্মৃতিসৌধের পাশে অবস্থিত সিপাহী হামিদুর রহমান জাদুঘরে কমলগঞ্জ উপজেলা প্রশাসন ও মাধবপুর ইউনিয়ন পরিষদের আয়োজনে আলোচনা সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. রফিকুর রহমান, ইউএনও সিফাত উদ্দিন, কমলগঞ্জ থানার ওসি সঞ্জয় চক্রবর্তী, মাধবপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আসীদ আলী, বিজিবির দলই বিওপির সুবেদার আব্দুল কাইয়ুম, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আব্দুল মুনিম তরফদার প্রমুখ।