বলিউডের জনপ্রিয় দম্পতি শাহরুখ এবং গৌরী। ৩১ বছরের দাম্পত্য জীবনে তাদের সম্পর্কের কিছু মুহূর্ত মাঝেমধ্যেই পাপারাজ্জিদের ক্যামেরায় ধরা পড়ে। বলিপাড়ার তারকা থেকে শাহরুখ-অনুরাগীরা অনেকেই তাদের সম্পর্ককে ‘কাপল গোল’ হিসেবে দেখেন। কিন্তু এই সম্পর্কেও নাকি চিড় ধরেছিল বলে জানান বলিপাড়ার অনেকেই।
প্রিয়াঙ্কা চোপড়ার সঙ্গে নাকি বিবাহ-বহির্ভূত সম্পর্কে জড়িয়েছিলেন শাহরুখ। ‘ডন’ ছবির শুটিং চলাকালীন তাদের মধ্যে সম্পর্ক গাঢ় হতে থাকে বলে সংবাদ সংস্থা সূত্রের খবর।
এমনকি, বলিপাড়াতেও এই নিয়ে কম কানাঘুষো হয়নি। এই কথা গৌরীর কানে পৌঁছাতেই রেগে যান তিনি।
বলিপাড়ার অনেকেই জানান, বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত পর্যন্ত নিয়ে ফেলেছিলেন শাহরুখ-পত্নী। শাহরুখের সঙ্গে প্রিয়াঙ্কার নাম জড়ানোর পর আর কোনো ছবিতে তাদের একসঙ্গে অভিনয় করতে দেখা যায়নি।
সংবাদ সংস্থা সূত্রের খবর, প্রিয়াঙ্কার সঙ্গে শাহরুখকে কাজ করতে নিষেধ করেছিলেন গৌরী।
প্রিয়াঙ্কার সঙ্গে কেমন সম্পর্ক এই প্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে এক সাক্ষাৎকারে শাহরুখ জানিয়েছিলেন, সাধারণত, আমি সকলের সঙ্গে খুব সহজে মিশতে পারি না। কিন্তু প্রিয়াঙ্কার সঙ্গে আমার সম্পর্ক অন্য রকম। আমি ওর সঙ্গে খুব স্বচ্ছন্দ বোধ করি।’
অভিনেতা আরও বলেন, ‘কাজ করতে করতে সহ-অভিনেতাদের সঙ্গে ভালো সম্পর্ক তৈরি হলে কাজ করতেও সুবিধা হয়। এখন বাকিরা যদি এই বন্ধুত্বের সম্পর্ককে অন্য নাম দিয়ে ফেলেন, তা হলে সত্যিই মুশকিল।’