প্রথম অধ্যায় : তথ্য ও যোগাযোগ প্রযুক্তির গুরুত্ব
বহুনির্বাচনী প্রশ্ন
১. বাজারে পণ্যের চাহিদার সঙ্গে সংগতি রেখে কী নিয়ন্ত্রণ করতে হয়?
ক. পণ্যের উৎপাদন খ. পণ্যের মজুদ
গ. পণ্যের কাঁচামাল ঘ. পণ্যের সরবরাহ
২. তথ্যপ্রযুক্তিতে জনগণের সংযুক্তি বাড়লেÑ
র. উৎপাদনশীলতা বাড়ে রর. নতুন কর্মোদ্যোগ তৈরি হয়
ররর. নতুন কাজের সুযোগ সৃষ্টি হয়
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৩. বিভিন্ন কারখানার বিপজ্জনক কাজগুলোতে মানুষের পরিবর্তে ব্যবহার করা হয়Ñ
র. রোবট রর. মোবাইল ফোন
ররর. স্বয়ংক্রিয় যন্ত্র
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৪. বিভিন্ন প্রতিষ্ঠান তাদের নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেÑ
র. নিজস্ব ওয়েবসাইটে রর. ফেইসবুকে
ররর. মোবাইলে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৫. কোনো প্রতিষ্ঠান ইন্টারনেটে ‘জবসাইট’ চালু করার ফলেÑ
র. নিয়োগ বিজ্ঞপ্তি প্রচার করতে পারে
রর. সামাজিক যোগাযোগ সাইটে বিনামূল্যে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করতে পারে
ররর. কর্মপ্রত্যাশীরা প্রতিষ্ঠানের সাইটে নিবন্ধন করে রাখতে পারে
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৬. রুদ্র আউটসোর্সিং করতে চায়। এজন্য তার প্রয়োজনÑ
র. কাজের দক্ষতা রর. ভাষার দক্ষতা
ররর. কম্পিউটার ও ইন্টারনেট
নিচের কোনটি সঠিক?
ক. র ও রর খ. র ও ররর
গ. রর ও ররর ঘ. র, রর ও ররর
৭. মুক্তিযুদ্ধ চলাকালে ১৯৭১ সালে যোগাযোগের একটি গুরুত্বপূর্ণ মাধ্যম ছিল কোনটি?
ক. টেলিভিশন খ. মোবাইল
গ. ইন্টারনেট ঘ. রেডিও
৮. একটি প্রতিষ্ঠান ‘একমুখী’ পদ্ধতিতে অনেকের সঙ্গে যোগাযোগ করাকে কী বলে?
ক. ন্যারোকাস্ট খ. মাল্টিকাস্ট
গ. ব্রডকাস্ট ঘ. ব্রডব্যান্ড
৯. টিভি স্টেশন যে অনুষ্ঠানগুলো প্রচার করে তা কী ধরনের?
ক. একমুখী খ. দ্বিমুখী
গ. ত্রিমুখী ঘ. চতুর্মুখী
১০. যোগাযোগের ক্ষেত্রে ব্রডকাস্ট পদ্ধতির সম্পূরক রূপটি কী?
ক. একমুখী যোগাযোগ খ. দ্বিমুখী যোগাযোগ
গ. ত্রিমুখী যোগাযোগ ঘ. চতুর্মুখী যোগাযোগ
১১. অনলাইন পত্রিকা পড়তে কোনটি ব্যবহার করা হয়?
ক. টেলিফোন খ. টেলিভিশন
গ. ইন্টারনেট ঘ. রেডিও
১২. বিখ্যাত নিউ ইয়র্ক টাইমস পত্রিকার অনলাইন ভার্সনটি মাসে কত কোটি লোক পড়ে?
ক. ১ কোটি খ. ৩ কোটি
গ. ৫ কোটি ঘ. ৭ কোটি
১৩. মানুষের নামের পাশাপাশি আরেকটি গুরুত্বপূর্ণ পরিচয় কী?
ক. মোবাইল নম্বর খ. ফ্যাক্স নম্বর
গ. ওয়েব অ্যাড্রেস ঘ. ই-মেইল
উত্তর
১. ক, ২. ঘ, ৩. খ, ৪. ক, ৫. ঘ, ৬. ঘ, ৭. ঘ, ৮. গ, ৯. ক, ১০. ক, ১১. গ, ১২. খ, ১৩. ঘ