লিওনেল মেসি জানিয়ে দিয়েছেন কাতারেই শেষ বিশ্বকাপ খেলবেন তিনি। কিন্তু মেসির জাতীয় দলের সতীর্থ লিসান্দ্রো মার্তিনেজ বলছেন উল্টো কথা। মেসির বর্তমান বয়স ৩৫। ২০২৬ বিশ্বকাপে যে মেসি খেলবেন না তা জানিয়েছেন কিছুদিন আগেই। কিন্তু আর্জেন্টিনা দলে মেসির সতীর্থ লিসান্দ্রো মার্তিনেজ স্বয়ং যে মেসির কথা বিশ্বাস করছেন না! তাই তো মেসির শেষ বিশ্বকাপ প্রসঙ্গে ইএসপিএন আর্জেন্টিনাকে বললেন, ‘এটা (কাতার) মেসির শেষ বিশ্বকাপ হয় কীভাবে? পাগল নাকি! আমরা তাকে যেতে দেব না...প্রয়োজন হলে আমরা ওর জন্য যুদ্ধে যাব।’