শনিবার দুপুর ২টায় রাজধানীর শ্যামলী নার্সিং ইন্সটিটিউটের শতাধিক শিক্ষার্থী নিয়ে আয়োজিত হলো ‘হেলথ বন্ধু’র পক্ষ থেকে ‘ব্রেস্ট ক্যান্সার অ্যাওয়ারনেস সেমিনার’।
অক্টোবর মাস বিশ্বব্যাপী ‘ব্রেস্ট ক্যান্সার সচেতনতা মাস’ হিসেবে পালিত হয়, বাংলাদেশও তার ব্যতিক্রম নয়। হেলথকেয়ার এগ্রিগেটর প্ল্যাটফর্ম হিসেবে এ বিষয়ে আগামীর ‘হেলথ কেল্যার ফ্রন্টলাইনার’দের জ্ঞানকে আরো ঝালিয়ে নিতে হেলথ বন্ধু আয়োজন করে সেমিনারটি।
আয়োজকদের পক্ষ থেকে প্রেজেন্টেশন ও কুইজের মাধ্যমে ছাত্রছাত্রীদের সাথে বন্ধুত্বপূর্ণ আলোচনার মাধ্যমে তাদের ‘সমাজের ট্যাবু’ হিসেবে আখ্যায়িত এ বিষয়ের ওপর তথ্য দেওয়া হয়। কীভাবে সেলফ-স্ক্রিনিংয়ের মাধ্যমে নিজেই স্তন ক্যান্সার আছে কিনা পরীক্ষা করবে তার ওপর শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেওয়া হয়।
সেমিনারে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনের মাধ্যমে ব্রেস্ট ক্যান্সারের লক্ষ্মণ, প্রতিকার ও সেলফ-স্ক্রিনিং বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেন হেলথ বন্ধু লিমিটেড এর রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট এক্সিকিউটিভ ফারিহা সুলতানা অমি, ব্রেস্ট ক্যান্সার কমাতে ছাত্রছাত্রী হিসেবে সচেতনতা ও করণীয় নিয়ে আলোচনা করেন কমিউনিকেশন এক্সিকিউটিভ বাঁধন বিশ্বাস।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশের সাধারণ সম্পাদক তানজিনা খান।
তিনি বলেন এ ধরনের আয়োজন সমাজিক ভাবে ইতিবাচক ভূমিকা রাখবে, ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় সমাজিক সংগঠনকেগুলোকে এগিয়ে আসতে হবে এবং সচেতনতা বৃদ্ধিতে একযোগে কাজ করতে হবে।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামলী নার্সিং কলেজের অধ্যক্ষ মঞ্জুয়ারা বেগম।
সেমিনারের বিষয়ে হেলথ বন্ধু লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রাজিকুল হাসান রিফাত বলেন, আমরা হেলথ কেয়ার ইকোসিস্টেম তৈরিতে কাজ করে যাচ্ছি দীর্ঘদিন ধরে আর এ ধরনের সেমিনারের মাধ্যমে রোগ প্রতিরোধে সচেতনতা বৃদ্ধি পায়। আয়োজনে উপস্থিত সকলে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি মনোযোগ সহকারে সেমিনারে উপস্থিত থাকার জন্য। পাশাপাশি ধন্যবাদ জানাচ্ছি সেমিনারটি সফল করতে সহযোগী প্রদান করায় ভলেন্টিয়ারি পার্টনার উৎসর্গ ফাউন্ডেশন বাংলাদেশ এবং নলেজ পার্টনার (আইসিটি ডিভিশনের ও সিমেড হেলথের যৌথ উদ্যোগ) ব্রেস্ট ক্যান্সার স্ক্রিনিং মোবাইল অ্যাপ বিস্ক্যানকে।