আগামী ৭ নভেম্বরের জন্য একগুচ্ছ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। গতকাল রবিবার নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে যৌথ সভা শেষে সংবাদ সম্মেলনে এ কর্মসূচি ঘোষণা করেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
মির্জা ফখরুল ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে ৭ নভেম্বর সকাল ৬টায় নয়াপল্টনের বিএনপি কেন্দ্রীয় কার্যালয়সহ সারা দেশে দলীয় কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন। বেলা ১১টায় দলের মহাসচিবসহ জাতীয় স্থায়ী কমিটির সদস্যরা প্রয়াত রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের কবরে পুষ্পস্তবক অর্পণ ও ফাতেহা পাঠ করবেন। এ ছাড়া বিএনপির উদ্যোগে কেন্দ্রীয় কার্যালয়ের সামনে দুপুর ২টায় উন্মুক্ত আলোচনা সভা হবে।