১৫ নভেম্বর থেকে অফিস সকাল ৯টা থেকে বেলা ৪টা

আগামী ১৫ নভেম্বর থেকে দেশের সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলবে সকাল নয়টা থেকে বেলা চারটা পর্যন্ত।

সোমবার (৩১ অক্টোবর) মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে। 

প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার এ বৈঠক হয়। প্রধানমন্ত্রী গণভবন থেকে ভার্চ্যুয়ালি বৈঠকে অংশ নেন।

পরে সচিবালয়ে সংবাদ সম্মেলন করে বৈঠকের সিদ্ধান্ত জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম।

দেশে বর্তমানে সরকারি ও স্বায়ত্তশাসিত অফিস চলে সকাল ৮টা থেকে বিকেল ৩টা পর্যন্ত।