তালায় গৃহবধূর ঝুলন্ত মরদেহ উদ্ধার

সাতক্ষীরার তালা উপজেলার কেসমতঘোনা গ্রামে শ্বশুরবাড়ি থেকে গৃহবধূর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার সকালে পিয়া বেগমের (২৪) লাশ উদ্ধার করা হয়।

তালা থানার ওসি রেজাউল করিম জানান, সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে পুলিশ পিয়া বেগমের ঝুলন্ত লাশ উদ্ধার করে। কেসমতঘোনা গ্রামের হাসেম সরদারের ছেলে তথা পিয়ার স্বামী জাহিরুল ইসলাম সরদার পুলিশকে জানান- তার স্ত্রী আত্মহত্যা করেছেন। কিন্তু বিষয়টি আত্মহত্যা না হত্যা তা উদঘাটনে পুলিশ অনুসন্ধান করছে।

অনুসন্ধান শেষে আইনগত ব্যবস্থা গ্রহণ করবে তালা থানা-পুলিশ।

এদিকে লাশের প্রাথমিক সুরতহাল শেষে সাতক্ষীরা সদর হাসপাতালে পাঠানো হয়েছে ময়নাতদন্তের জন্য।