সাদা কালো ছবি। বেতের মোড়ায় বসে বিশ্বসুন্দরী। যত্নসহকারে নিজের বিনুনিতে গুঁজে দিচ্ছেন এক থোকা ফুল। ১ নভেম্বর ঐশ্বর্য রাই বচ্চনের জন্মদিন। স্ত্রীর জন্মদিনে নায়িকার এমনই এক স্নিগ্ধ ছবি শেয়ার করলেন স্বামী অভিষেক বচ্চন। লিখলেন 'শুভ জন্মদিন আমার বউ। ভালোবাসা নিও। আগামীর পথ আলো হোক। জীবনে শান্তি আসুক, সাফল্য আসুক।'
সকাল থেকেই টুইটার ভরে উঠেছে শুভেচ্ছাবার্তায়। অভিষেকের এই ছবিতে মন্তব্য করতে ভুললেন না বলিউডের নায়িকারাও। অভিনেত্রী বিপাশা বসু লেখেন, 'শুভ জন্মদিন, সুন্দরী।' পরিচালক জোয়া আখতারও ভালোবাসা জানাতে ভোলেননি। তবে এই বিশেষ দিনটা ঠিক কিভাবে উদযাপন করলেন নায়িকা? সেই ছবিই এখন দেখার অপেক্ষা। সূত্র : হিন্দুস্তান টাইমস