ঢাকা জেলা আ.লীগ

নবগঠিত কমিটির শ্রদ্ধা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে

ঢাকা জেলা আওয়ামী লীগের নবগঠিত কমিটির সভাপতি বেনজীর আহমদ ও সাধারণ সম্পাদক পনিরুজ্জামান তরুণ বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেছেন। গতকাল মঙ্গলবার বিকেলে ধানম-ির ৩২ নম্বরে তারা এই শ্রদ্ধা নিবেদন করেন।

এ সময় জেলা আওয়ামী লীগের সাবেক কমিটি ও উপজেলা আওয়ামী লীগের সব নেতা, ভ্রাতৃপ্রতিম ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

নতুন কমিটির সভাপতি বেনজীর আহমদ আগের কমিটিতেও সভাপতি ছিলেন। ২০০৪ সালে ঢাকা জেলা আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হয়ে দ্বিতীয় মেয়াদে এ দায়িত্বে রয়েছেন তিনি। তিনি ঢাকা-২০ (ধামরাই) আসনের সংসদ সদস্য।

পনিরুজ্জামান তরুণ এর আগে ঢাকা জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। এ ছাড়া তিনি কেন্দ্রীয় ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ছিলেন এবং ঢাকা জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি পদে ছিলেন।

এসময় উপস্থিত ছিলেন জাতীয় কমিটির সদস্য আব্দুল বাতেন ভুইয়া, ঢাকা জেলার সাবেক সহসভাপতি শওকত শাহীন, সাবেক মহিলা সম্পাদক হালিমা আক্তার লাবণ্য, ধামরাইয়ের মেয়র গোলাম কবীর, সাভারের মেয়র আব্দুল গনি, সাবেক সদস্য সিরাজুল ইসলাম, নবাবগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আরিফ সিকদার।