বিজিবি ফায়ারিং প্রতিযোগিতা অনুষ্ঠিত

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর সব স্তরের সৈনিকদের পেশাগত দক্ষতা বৃদ্ধির লক্ষ্যে ‘বিজিবি ফায়ারিং প্রতিযোগিতা-২০২২’ অনুষ্ঠিত হয়েছে। গত ৩০ অক্টোবর বিজিবির সেক্টর সদর দপ্তর কুমিল্লার ক্ষুদ্রাস্ত্র ফায়ারিং রেঞ্জে এই প্রতিযোগিতা হয়। বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রতিযোগিতার চূড়ান্ত পর্ব উপভোগ করেন এবং চ্যাম্পিয়ন ও রানার আপ দলের মধ্যে পুরস্কার বিতরণ করেন।

প্রতিযোগিতায় বিজিবির ৫টি রিজিয়ন ও ২টি স্বতন্ত্র সেক্টর থেকে আসা ৭টি দলের ৮৪ জন প্রতিযোগী অংশগ্রহণ করে।

তিন দিনব্যাপী অনুষ্ঠিত এ ফায়ারিং প্রতিযোগিতায় চট্টগ্রাম রিজিয়ন চ্যাম্পিয়ন এবং সরাইল রিজিয়ন রানার আপ হওয়ার গৌরব অর্জন করে। বিজ্ঞপ্তি