হাতে চায়ের কাপ। জানালা থেকে দেখা যাচ্ছে সাগর। চা পান করতে করতেই জানালার সামনে দাঁড়িয়ে প্রাকৃতিক দৃশ্য উপভোগ করছেন প্রিয়াঙ্কা চোপড়া জোনাস। করবেন না-ই বা কেন? তিন বছর পর বাড়ি ফিরেছেন যে। আনন্দে আত্মহারা তিনি।
দেশে ফিরে মুম্বাইয়ের একটি বিলাসবহুল হোটেলে উঠেছেন তিনি। চায়ের কাপ হাতে হোটেলের জানালার সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন প্রিয়াঙ্কা। জানালার বাইরে দেখা যাচ্ছে জুহুর সমুদ্রসৈকত। নিজের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট থেকে সেই ছবি পোস্টও করেন অভিনেত্রী। পোস্ট করে ক্যাপশনে লিখলেন, কিছু দিনের জন্য এটাই তার বাড়ি।
অভিনেত্রীর পরনে ট্যাঙ্ক টপ, গলায় চোকার। উঁচু করে পনিটেল বাঁধা চুল। প্রিয়াঙ্কার এই ছবি দেখার পর ভালোবাসায় ভরিয়ে দিয়েছেন তার অনুরাগী-সহ বলিউডের চিত্রতারকারা। অভিনেত্রী দিয়া মির্জা কমেন্ট, ভাব, এই হোটেলের ঘরে সারা সপ্তাহের জন্য শুধু তুমি আর আমি। তোমাকে স্বাগত জানাই।
চলতি বছর এপ্রিলে বাড়ি আসার কথা ছিল প্রিয়াঙ্কার। এক সাক্ষাৎকারে বলেন, আমি দেশে ফেরার জন্য ব্যাকুল। প্রতি রাজ্যের নিজস্ব মুখের ভাষা, লেখার ভাষা, খাবার, পোশাক, আদবকায়দা- যার অর্থ, দেশের সীমানায় এলেই একসঙ্গে বহু দেশ দেখার সাধ মেটে। মন ছুটি চাইছে আমার। কত দিনে বাড়ি ফিরে ছুটি উপভোগ করতে পারব আর ঘুরব, সেই অপেক্ষায় আছি। সূত্র : দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস