নিয়মিত সহবাসে বহু উপকার! যৌনতা নিয়ে উরফি জাভেদের বিশেষ টিপস

যতই বিতর্ক উঠুক, মুখে কুলুপ আঁটার মানুষ কিন্তু উরফি জাভেদ নন। এতদিন নয়, আজব ফ্য়াশনেই নজর কাড়ছিলেন। কিন্তু গত কয়েক সপ্তাহ যাবৎ উরফি যা বলছেন, যা করছেন, তা নিয়ে শোরগোল লেগেই রয়েছে। এই যেমন সম্প্রতি উরফি তার অনুরাগীদের যৌনাচার নিয়ে নিয়ে নানা টিপস দিলেন। যা শুনে নেটিজেনরা হতবাক! 

সম্প্রতি এক নারী ইনস্টাগ্রামে দাবি করেন, নিয়মিত সেক্স করলে নাকি শরীরে বয়সের ছাপ পড়ে। ওই নারীর ভিডিও নজরে পড়ে উরফির। তিনি স্পষ্ট জানান, এই ভিডিওকে একেবারেই পাত্তা দেবেন না। কারণ, সেক্সের সঙ্গে বয়সের কোনো সম্পর্ক নেই। উল্টো উরফি এক চিকিৎসকের স্ক্রিনশট শেয়ার করে জানান, ”নিয়মিত যৌন মিলন নারীদের ত্বকের উজ্জ্বলতা সাত গুণ বাড়িয়ে দেয়। সঙ্গমের ফলে এন্ডোরফিন নিঃসৃত হয় যা ঘুম বাড়ানোর পাশাপাশি স্ট্রেস কমায়, এককথায় মানসিক চাপ কমাতে সাহায্য করে। এ ছাড়া যৌন মিলন রক্ত সঞ্চালনা স্বাভাবিক করে। শুধু তাই নয়, ত্বকের উজ্জ্বলতা বাড়াতেও সাহায্য করে।”

প্রসঙ্গত, গত ১১ অক্টোবর প্রকাশ্যে আসে উরফি অভিনীত মিউজিক ‘হায় হায় ইয়ে মজবুরি’। মনোজ কুমার পরিচালিত সিনেমায় গানটি গেয়েছিলেন কিংবদন্তি সংগীতশিল্পী লতা মঙ্গেশকর। সেই গানের রিমেকে নাচেন উরফি। লাল শাড়ির সঙ্গে ব্রালেট পরেছিলেন উরফি। শোনা গেছে, তা নিয়েই আপত্তি তোলা হয়েছে। দিল্লির এক থানায় অভিযোগটি জানানো হয়। তবে তা কে বা কারা জানিয়েছেন সেই সম্পর্কে কিছু জানা যায়নি। 

হিন্দি টেলিভিশনের অভিনেত্রী হিসেবে কেরিয়ার শুরু করেন উরফি। পরে ’বিগ বস ওটিটি’ শোয়ে প্রতিযোগী হিসেবে নজর কাড়েন। তবে সেসব এখন অতীত। এখন উদ্ভট পোশাক পরে ক্যামেরার সামনে পোজ দেওয়াকেই নিজের পেশা বানিয়ে ফেলেছেন উরফি। সোশাল মিডিয়ায় নানা ছবি ও ভিডিও আপলোড করেন তিনি। তা নিয়ে বিস্তর আলোচনাও হয়। সূত্র : হিন্দুস্তান টাইমস