১৯ সেপ্টেম্বর স্বাগতিক নেপালকে ৩-১ গোলে হারিয়ে প্রথমবারের মতো সাফ চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছিল বাংলাদেশের নারী ফুটবল দল। ইতিহাস গড়া সেই জয়ের পর সাবিনা খাতুনদের বরণ করে নেয় গোটা জাতি। সে সময় জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে যুক্তরাষ্ট্র ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানেই মেয়েদের বিজয়ে উচ্ছ্বাস প্রকাশ করেছিলেন সরকারপ্রধান। এবার তিনি মেয়েদের দেবেন সংবর্ধনা। ৯ নভেম্বর প্রধানমন্ত্রীর কার্যালয়ে হবে এই সংবর্ধনা অনুষ্ঠান। এদিকে, নারী সাফ অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপের দ্বিতীয় ম্যাচে ভুটানকে ৭-০ গোলে হারিয়েছে নেপাল।