অসময়ের বৃষ্টিকে ডেঙ্গুর জন্য দায়ী করলেন মেয়র

মশাবাহিত রোগ ডেঙ্গুর প্রাদুর্ভাবের জন্য অসময়ের বৃষ্টি ও জলবায়ু পরিবর্তনকে দায়ী করলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) মেয়র মো. আতিকুল ইসলাম। একই সঙ্গে তিনি ডেঙ্গু রোগীদের চিকিৎসার জন্য ডিএনসিসি কভিড হাসপাতালে আসতে বলেছেন।

গতকাল বৃহস্পতিবার দুপুরে চলমান ডেঙ্গু পরিস্থিতিতে ডেঙ্গু রোগীর চিকিৎসা দেওয়ার জন্য মহাখালীতে ডিএনসিসির কভিড ডেডিকেটেড হাসপাতাল পরিদর্শনের সময় মেয়র এ কথা বলেন।

সেখানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকারমন্ত্রী মো. তাজুল ইসলাম। এ ছাড়া আরও উপস্থিত ছিলেন ডিএনসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. সেলিম রেজা, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল মো. জোবায়দুর রহমান, ডিএনসিসি কভিড ডেডিকেটেড হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল একেএম শফিকুর রহমান এবং ডিএনসিসির সচিব মোহাম্মদ মাসুদ আলম ছিদ্দিক প্রমুখ।