বাংলাদেশের অন্যতম বেসরকারি বিমান সংস্থা ইউএস-বাংলাকে 'সেরা এয়ারলাইনস' এর পুরস্কার প্রদান করেছে সিঙ্গাপুর ভিত্তিক নিউজ পোর্টাল ভয়েস এশিয়ান ডট নিউজ।
ঢাকা থেকে মালে ফ্লাইট পরিচালনা শুরু করে দীর্ঘ দিনের কষ্ট নিরসন ও অন-টাইম ডিপারচারসহ বাংলাদেশের আকাশ পথে যোগাযোগ বৃদ্ধিতে ভূমিকা রাখায় এ পুরস্কার দেওয়া হয়।
বৃহস্পতিবার (৩ নভেম্বর) মালদ্বীপের রাজধানী মালেতে এক অনাড়ম্বর অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশের সিআইপি সোহেল রানার কাছ থেকে ইউএস-বাংলা এয়ারলাইনসের মহাব্যবস্থাপক (জনসংযোগ) মো. কামরুল ইসলাম পুরস্কারটি গ্রহণ করেন।
অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে ভয়েস এশিয়ানের প্রধান সম্পাদক ও প্রধান নির্বাহী কর্মকর্তা ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন জুয়েলসহ মালদ্বীপের প্রবাসী বাংলাদেশি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
২০২১ সালের ১৯ নভেম্বর শুরু হওয়া ঢাকা-মালে ফ্লাইট এর এক বছর পূর্তিতে এ ধরনের একটি স্বীকৃতি ইউএস-বাংলা এয়ারলাইনস যাত্রী সেবায় আরও বেশি প্রতিজ্ঞাবদ্ধ হবে।
ইউএস-বাংলা এয়ারলাইনস ২০১৬ ও ২০২২ সালে বাংলাদেশ মনিটর কর্তৃক বেষ্ট ডোমেস্টিক এয়ারলাইন, এ ছাড়া ২০১৬ সালে প্যাসিফিক এশিয়া ট্রাভেল অ্যাসোসিয়েশন (পিএটিএ), বাংলাদেশ চ্যাপটার এয়ারলাইন অব দ্যা ইয়ার-ভূষিত হয়েছিল।