পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে প্রথম চার দিনের ম্যাচে ভালো শুরু পেয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। স্বাগতিকদের প্রথম ইনিংসে ৬৮ ওভারে ২২৪ রানে আটকে দিয়েছে যুবারা। পরে আলোর স্বল্পতায় বাংলাদেশ ব্যাটিংয়ে নামতে পারেনি। প্রথম দিনে আর খেলাও হয়নি। বাংলাদেশের হয়ে দুই পেসার রোহানাত বর্ষণ ৩টি, মারুফ মৃধা ২টি ও অফব্রেক স্পিনার জিসান আলম ২ উইকেট নেন। পাকিস্তান যুব দলের হয়ে কেউই হাফসেঞ্চুরি করতে পারেননি। সর্বোচ্চ ৪৩ করেন মোহাম্মদ জুলকিফাল। বাংলাদেশ দলের সাত বোলারের ৬ জনই উইকেট পেয়েছেন। সর্বোচ্চ ৩ উইকেট নেন পেসার রোহানাত বর্ষণ।