আজ প্রতিপক্ষ নেপাল

সাফ নারী অনূর্ধ্ব-১৫ চ্যাম্পিয়নশিপে জয়ে শুরু করেছে দু’দল। একই প্রতিপক্ষ ভুটানকে বাংলাদেশ ৮-০ গোলে ও নেপাল হারিয়েছে ৭-০ গোলে। আজ কমলাপুর স্টেডিয়ামে মুখোমুখি হতে যাচ্ছে স্বাগতিক বাংলাদেশ ও নেপাল। আজ যারা জিতবে তারাই এগিয়ে যাবে শিরোপার পথে। রাউন্ড রবিন লিগ পদ্ধতিতে তিন দল দু’বার করে একে অপরের মোকাবিলা করবে। এ লড়াই শেষে সর্বোচ্চ পয়েন্ট অর্জনপ্রাপ্ত দল হবে চ্যাম্পিয়ন।