৩৪-এ থেমে গেল অ্যারন কার্টারের জীবন!

৩৪ বছর বয়সে প্রয়াত অ্যারন কার্টার। জনপ্রিয় মার্কিন ব্যান্ড 'ব্যাকস্ট্রিট বয়েজ'-এর গায়ক নিক কার্টারের ভাই ছিলেন তিনি। শিশুশিল্পী হিসাবে আত্মপ্রকাশ করে নিজেও জনপ্রিয় হন অ্যারন। শনিবার ক্যালিফোর্নিয়ায় নিজের বাসভবনে মৃত অবস্থায় পাওয়া যায় তাকে।

কিভাবে মৃত্যু হয়েছে কার্টারের, জানা যায়নি। পরিবারের পক্ষ থেকেও কোনো বিবৃতি পাওয়া হয়নি। লস অ্যাঞ্জেলেসের পুলিশ জানায়, শিল্পীর রহস্যময় মৃত্যু নিয়ে তদন্ত চলছে। প্রাথমিক অনুমান, আত্মহত্যা করেছেন অ্যারন। আমেরিকার যুবসমাজে উন্মাদনা ছড়িয়েছিলেন তিনি। অ্যারনের মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন বহু তারকা। মুষড়ে পড়েছেন সতীর্থরাও। অ্যারনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

বাগদত্তা মেলানি মার্টিন বলেন, 'বিশ্বাস করতে পারছি না। আমরা এখনো সামলে উঠতে পারিনি। কিভাবে ঘটল জানি না। আপনারা সবাই প্রার্থনা করুন।'


মুষড়ে পড়েছেন সতীর্থরাও। অ্যারনের দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

অ্যারনের ঘনিষ্ঠ বন্ধু ছিলেন হলিউড তারকা হিলারি ডাফ। সতীর্থের আচমকা মৃত্যুতে হৃদয়বিদারক এক পোস্ট দেন তিনি। ইনস্টাগ্রামে লেখেন, 'জীবন তোমার প্রতি এত নিষ্ঠুর হয়েছে জেনে আমার খুব খারাপ লাগছে। তোমার সংগ্রাম গোটা পৃথিবীর সামনে চলে এলো। তোমার যে তরতাজা, ইতিবাচক এক ভাবমূর্তি ছিল, তার সঙ্গে এটা মেলাতে বুক ফেটে যাচ্ছে। তোমার পরিবারকে ভালোবাসা জানাই।' সূত্র : ইয়াহু এন্টাটেইনমেন্ট