মুম্বাই আসার পর থেকে বলিউড সিনেমায় সেভাবে নজর কাড়তে পারেননি। তবে সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় আরবাজ খানের প্রেমিকা জর্জিয়া আদ্রিয়ানি। এবার বিকিনি ও স্কার্ট পরে পুল টেবিলের ওপর উঠে বসলেন ইটালিয়ান বংশোদ্ভূত মডেল-অভিনেত্রী। সে ভিডিও ছড়িয়ে পড়ল সোশাল মিডিয়ায়।
'ভাইরাল ভায়ানি' নামের পেজ থেকে জর্জিয়ার ভিডিওটি শেয়ার করা হয়। যাতে সবুজ রঙের বিকিনি পরে পুল টেবিলের ওপর বসে থাকতে দেখা যাচ্ছে জর্জিয়াকে। গানের সঙ্গে ছন্দ মিলিয়ে লাস্যময়ী ভঙ্গিতে ক্যামেরার সামনে পোজ দিয়েছেন তিনি। উন্মুক্ত বক্ষবিভাজিকা।
জর্জিয়ার এই লাস্যময়ী ভিডিওতেই কুপোকাত সোশাল মিডিয়া। অনেকেই প্রতিক্রিয়া দিতে গিয়ে আগুনের ইমোজি ব্যবহার করেছেন। অনেকের আবার আরবাজের প্রেমিকার এমন খোলামেলা পোশাক নিয়ে কটাক্ষ করেছেন। কেউ জর্জিয়াকে উরফি জাভেদের সঙ্গে তুলনা করেছেন, কেউ আবার তাকে পর্ন ইন্ডাস্ট্রিকে নাম লেখানোর পরামর্শ দিয়েছেন। জর্জিয়ার 'অঙ্গভঙ্গি' নিয়েও প্রশ্ন তোলা হয়েছে।
জর্জিয়া আদ্রিয়ানি
উল্লেখ্য, ২০১৭ সালে বলিউডের 'ছঁইয়া ছঁইয়া গার্ল' মালাইকা অরোরার সঙ্গে ডিভোর্স হয় আরবাজের। তার কিছুদিন পর থেকেই জর্জিয়ার সঙ্গে সালমান খানের ভাইয়ের প্রেমের গুঞ্জন শোনা যায়। বোন অর্পিতা খানের গণেশ পুজোয় নিজের থেকে ২২ বছরের ছোট প্রেমিকার হাত ধরেই পাপারাজ্জির সামনে পোজ দেন আরবাজ। তারপর থেকে আর তার ও জর্জিয়ার সম্পর্ক নিয়ে কোনো সন্দেহের অবকাশ ছিল না। 'গেস্ট ইন লন্ডন', 'ওয়েলকাম টু বজরংপুর'-এর মতো সিনেমায় অভিনয় করেছেন জর্জিয়া। তবে বলিউডে এখনো অভিনেত্রী হিসেবে কোনো সাফল্য তিনি পাননি। তবে সোশাল মিডিয়ায় বেশ সক্রিয় আরবাজের প্রেমিকা। সেখানে এমনই নানা ছবি ও ভিডিও শেয়ার করে থাকেন তিনি। সূত্র : কোইমোই