প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক বক্তব্য দেওয়ার ঘটনায় ডিজিটাল নিরাপত্তা আইনের এক মামলায় মহিলা দলের সাধারণ সম্পাদক ও সংরক্ষিত আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) সুলতানা আহমেদের দুদিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত।
গতকাল রবিবার ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট শহিদুল ইসলাম উভয় পক্ষের শুনানি শেষে জামিনের আবেদন নাকচ করে দিয়ে দুদিনের রিমান্ড মঞ্জুর করেন। এর আগে পল্টন থানা পুলিশ ডিজিটাল নিরাপত্তা আইনের মামলায় সুলতানাকে আদালতে হাজির করে সাতদিনের রিমান্ড আবেদন করে।
গতকাল রবিবার ডিএমপির পল্টন থানায় গোপালগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি আব্দুল হামিদ এ মামলাটি করেন। মামলার অভিযোগে বলা হয়, গত ১ সেপ্টেম্বর বিএনপির কর্মসূচি চলাকালে প্রকাশ্যে গণমাধ্যমকর্মীদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে উসকানিমূলক ও আপত্তিকর বক্তব্য দেন তিনি।