ইউনিভার্সিটি অব মেলবোর্নের শিক্ষাবিদের বিইউপি পরিদর্শন

বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) পরিদর্শন করেছেন ইউনিভার্সিটি অব মেলবোর্ন, অস্ট্রেলিয়ার অ্যাসোসিয়েট প্রফেসর রাসেল থমসন, পিএইচডি। 

সোমবার (৬ নভেম্বর) তিনি পরিদর্শন করেন। এ সময় তিনি প্রথমে বিইউপির উপাচার্য মেজর জেনারেল মো. মাহবুব-উল আলম, এনডিসি, এএফডাব্লিউসি, পিএসসি, এমফিল, পিএইচডি-এর সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন। 

এরপর তিনি বিইউপির উচ্চপদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করেন। এ সময় উপস্থিত ছিলেন বিইউপির উপ-উপাচার্য, রেজিস্ট্রার, বিভিন্ন অনুষদের ডিন, চেয়ারম্যান এবং শিক্ষকবৃন্দ। 

সভায় দুটি বিশ্ববিদ্যালয়ের মাঝে গবেষণা এবং একাডেমিক সহযোগিতা বৃদ্ধিসহ বিভিন্ন বিষয়ে আলোচনা করা হয়।