বাংলাদেশে নিযুক্ত মার্কিন দূতাবাসের কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেছেন 'ফরেন এডুকেশন অ্যান্ড ক্যারিয়ার ডেভেলপমেন্ট কনসালটেন্টস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশে'র (ফ্যাড-ক্যাব) নেতারা।
রবিবার সংগঠনের সভাপতি কাজী ফরিদুল হক হ্যাপি ও সাধারণ সম্পাদক গাজী তারেক ইবনা মোহাম্মদ এ বৈঠকের নেতৃত্ব দেন।
রাজধানীর ফ্যাড-ক্যাব অফিসে এফ-১ ক্যাটাগরির শিক্ষার্থীদের নথি প্রক্রিয়াকরণ সম্পর্কে সচেতনতার বিষয়ে গুরুত্বপূর্ণ এই বৈঠক অনুষ্ঠিত হয়।
ঢাকায় মার্কিন দূতাবাসের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সহকারী আঞ্চলিক নিরাপত্তা কর্মকর্তা-তদন্তকারী মাইকেল লি এবং ক্রিমিনাল ফ্রড ইনভেস্টিগেটর (সিএফআই) মিস ভ্যানেসা গোমস।
সভা শেষে, ফ্যাড-ক্যাব এবং ঢাকার ইউএস দূতাবাস উভয়ই বাস্তব এবং মেধাবী শিক্ষার্থীরা মার্কিন যুক্তরাষ্ট্রে অধ্যয়নের সুযোগ মিস না করে তা নিশ্চিত করতে পারস্পরিকভাবে কাজ করতে সম্মত হয়েছে।
বৈঠকের শেষে ফ্যাড-ক্যাব সভাপতি ফ্যাড-ক্যাব-এর সকল সদস্যদের উদ্দেশে বলেন, ইউএসএ-এর এফ-১ ক্যাটাগরির ছাত্র-ছাত্রীদের ফাইল প্রসেসিং-এর সময় ছাত্র-ছাত্রীদের নথির ব্যাপারে সকল সদস্যকে আরও সতর্ক ও সচেতন হতে হবে।