সৌদি আরবে মানব পাচারের অভিযোগে চক্রের মূলহোতাসহ দুই জনকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (৭ নভেম্বর) রাজধানীর ভাটারা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন- যশোর সদর উপজেলার গাইদগাছি এলাকার হোসেন আলীর ছেলে চক্রের মূলহোতা মো. আলীম হোসেন (৩০) ও তার সহযোগী জামালপুরের ইসলামপুর উপজেলার মৃত নবীরুল ইসলামের ছেলে মো. আসলাম মিয়া (২৫)।
বিষয়টি নিশ্চিত করেন র্যাব-৩ এর অধিনায়ক লে. কর্নেল আরিফ মহিউদ্দিন আহমেদ জানান, গ্রেপ্তারকৃতরা ভুক্তভোগিদের সৌদি আরবে রেস্টুরেন্টে কাজের ভালো ভিসা, উচ্চ বেতন, বছরে দুটি বোনাস, থাকা খাওয়া ফ্রিসহ চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে তাদের সৌদিতে একটি সংঘবদ্ধ চক্রের নিকট বিক্রি করে লক্ষাধিক টাকা হাতিয়ে নেয়।
তিনি জানান, গ্রেপ্তার আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।