আহ্ছানউল্লা বিশ্ববিদ্যালয়ে আরবান স্টাডিজ বিষয়ক আলোচনাসভা

আহ্ছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের স্থাপত্য ও পরিকল্পনা অনুষদ শনিবার (০৫ নভেম্বর ২০২২) আরবান স্টাডিজ বিষয়ক এক মুক্ত আলোচনাসভার আয়োজন করে। বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান উক্ত সভায় সভাপতিত্ব করেন। বিশিষ্ট শিক্ষাবিদ, নগর পরিকল্পনাবিদ, স্থপতি, প্রকৌশলী, পরিবেশবিদ, অনুষদের ডিন, বিভাগীয় প্রধান ও শিক্ষকমণ্ডলী আলোচনাসভায় উপস্থিত ছিলেন।

আরবান স্টাডিজ প্রোগ্রামের ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের উদ্দেশ্যে সমসাময়িক নগরায়ন ও নাগরিক জীবনের বিভিন্ন বিষয়ের ওপর আলোকপাত করা হয় এ সভায়। উক্ত আলোচনাসভায় আবাসন, বর্জ্য ব্যবস্থাপনা, পয়োনিষ্কাশন, ট্রান্সপোর্টেশন প্লানিং, পলিসি ডিজাইন, কর্মপরিধি বৃদ্ধি, ইত্যাদি বিষয়ের পাশাপাশি নাগরিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্ব আরোপ করা হয়।

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বপ্ন বাস্তবায়নের উদ্দেশ্যে বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. মো. মাহবুবুর রহমান গ্রামকে শহরে রূপান্তর করার পরিবর্তে গ্রামে নাগরিক সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে সংশ্লিষ্ট সকল পেশাজীবীকে একত্রে কাজ করার ওপর গুরুত্ব আরোপ করেন।

সভায় আরো উপস্থিত ছিলেন ওয়াটার এইড এর রিজিওনাল ডিরেক্টর ড. খাইরুল ইসলাম, স্থপতি পরিকল্পনাবিদ সালমা এ শফি, বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্স এর সভাপতি পরিকল্পনাবিদ মোহাম্মদ ফজলে রেজা সুমন, নগর উন্নয়ন অধিদপ্তরের পরিচালক ডা. কে জেড এইচ তৌফিক, বুয়েটের আর্কিটেকচার বিভাগের প্রধান প্রফেসর জাকিরুল ইসলাম, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ইউআরপি বিভাগের প্রফেসর ড. গোলাম মইনউদ্দিন, ডিএনসিসির চিফ টাউন প্লানার মাকসুদ হাসেমসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট শিক্ষাবিদ ও পেশাজীবী সমিতির প্রতিনিধিরা। এ আলোচনার অন্যতম মুখ্য উদ্দেশ্য ছিল ভবিষ্যতে স্নাতকধারীদের শিক্ষাগত সক্ষমতা অর্জনের মাধ্যমে দক্ষ মানবসম্পদে পরিণত করা।