জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেছেন কর্মচারী পরিষদ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ। শ্রদ্ধাঞ্জলি নিবেদন শেষে সবাই নীরবতা পালন করেন। এ সময় জাতির পিতা, বঙ্গমাতা বেগম ফজিলাতুন নেছা মুজিবসহ ১৯৭৫ সালের ১৫ আগস্ট সকল শহীদদের বিদেহী আত্মার চিরশান্তি কামনায় মোনাজাত ও ফাতেহা পাঠ করা হয়।
কর্মচারী পরিষদের সভাপতি মোহাম্মদ আবদুল গফুর ও সাধারণ সম্পাদক মো. ইউসুফ আলীর নেতৃত্বে জাতির পিতার সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন কর্মচারী পরিষদের সিনিয়র সহসভাপতি মোহাম্মদ মশিউর রহমান, সহসভাপতি মো. আব্দুল আউয়াল, সহসভাপতি মো. আলমগীর, যুগ্ম সাধারণ সম্পাদক শায়েখ আহমদ, যুগ্ম সাধারণ সম্পাদক আলীম গাজী, সাংগঠনিক সম্পাদক মো. ফেরদৌস হোসেন, সহ-সাংগঠনিক সম্পাদক মো. মিরাজ হোসেন, দপ্তর সম্পাদক ওমর ফারুক রাসেল, সহ-দপ্তর সম্পাদক মো. জাকারিয়া মাসুদ, অর্থ সম্পাদক মাসুদ রানা, প্রচার সম্পাদক মো. ওয়াজ উদিন, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক দেলওয়ার হোসেন, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক সাদিক মাহমুদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. রুবেল হোসেন আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক রুবেল ফরাজি, ক্রীড়া বিষয়ক সম্পাদক মো. আরিফুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক মো. শফিকুল ইসলাম, কার্যনিবাহী সদস্য মো. কাউছার, মো. তোফায়েল হোসেন ও মো. শরিফুল ইসলাম।
পরে সমাধি কমপ্লেক্সসংলগ্ন বঙ্গবন্ধু জাদুঘর পরিদর্শন করেন কর্মচারী পরিষদ ইসলামি আরবি বিশ্ববিদ্যালয়ের নেতৃবৃন্দ।