ছাত্রদল নেতার মৃত্যু

দ্ইু ওসিসহ ৬ পুলিশের বিরুদ্ধে অভিযোগ খারিজ

ঢাকা মহানগর উত্তর ছাত্রদলের সাবেক সহসভাপতি জাকির হোসেন মিলনের মৃত্যুর ঘটনায় নির্যাতনের অভিযোগ এনে শাহবাগ থানার ওসি আবুল হাসান, রমনা মডেল থানার তৎকালীন ওসি কাজী মাইনুল ইসলামসহ ৬ পুলিশ সদস্যের বিরুদ্ধে করা মামলার আবেদন খারিজ করে দিয়েছে আদালত। গতকাল মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ মো. আছাদুজ্জামান এ আদেশ দেন। গত ১২ অক্টোবর মিলনের চাচা বিএনপি নেতা বি এম অলি উল্যাহ এ মামলার আবেদন করেন। আদালত বাদীর জবানবন্দি গ্রহণ করে আদেশ অপেক্ষমাণ রাখে। গতকাল আদালত আবেদনটি খারিজ করে দেয়।

অন্য যাদের বিরুদ্ধে অভিযোগ আনা হয়েছিল তারা হলেন শাহবাগ থানার উপপরিদর্শক (এসআই) সুজন কুমার রায়, এসআই সাইদুর রহমান মুন্সি, এসআই অমল কৃষ্ণ ও এসআই শাহরিয়ার রেজা।