চেক জালিয়াতি মামলায় ই-ক্যাবের উইমেন্স এন্টারপ্রেনার্স ফোরাম সম্পর্কিত স্ট্যান্ডিং কমিটির ভাইস প্রেসিডেন্ট মাফরুজা আক্তারকে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (৮ নভেম্বর) রাত ১০টার পরে মোহাম্মদপুর থানা পুলিশ তাকে গ্রেপ্তার করে। মোহাম্মদপুর থানার ওসি আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি জানান, পাঁচ লাখ টাকার প্রতারণার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হয়েছিল। সেই ওয়ারেন্টে তাকে গ্রেপ্তার করা হয়।
তিনি আরও জানান, চেক জালিয়াতি বা এনআই অ্যাক্ট মামলা করার পরিপ্রেক্ষিতে আদালত সমন জারি করে থানায় নির্দেশনা পাঠিয়েছে। প্রতারণা মামলায় তার নামে ওয়ারেন্ট হওয়ায় তাকে গ্রেপ্তার করা হয়।
জানা যায়, এক ভুক্তভোগীর সঙ্গে পাঁচ লাখ টাকার প্রতারণার অভিযোগের মামলায় তার বিরুদ্ধে ১৩৮ ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করে আদালত।