লিঙ্গ পরিবর্তন করে ছাত্রীকে বিয়ে করলেন শিক্ষিকা!

শারীরিক চর্চার শিক্ষিকার সঙ্গে বন্ধুত্ব গড়ে ওঠে ছাত্রীর। এক সময় পরস্পরকে ভালোবাসতে শুরু করেন সরকারি স্কুলের এই শিক্ষিকা ও ছাত্রী।

 বন্ধুত্বের পর কল্পনাকে ভালোবাসতে শুরু করেন মীরা।

ভারতের রাজস্থানের এক নারী শিক্ষিকার প্রেমের এমনই গল্প মন ছুঁয়ে গেল নেট-দুনিয়ায়।

অনেক বাধা-বিপত্তি কাটিয়ে এখন জুটি বেঁধেছেন শিক্ষিকা মীরা ও ছাত্রী কল্পনা।

তাদের এই জার্নিটা সহজ ছিল না। দু’জনের পরিবার দুই মেয়ের বিয়ে দিতে মোটেই রাজি ছিল না।

কল্পনাকে বিয়ে করার জন্য মীরা অস্ত্রোপচার করে লিঙ্গ পরিবর্তন করেন। নাম পরিবর্তন করে তিনি এখন আরভ।

এক সাক্ষাৎকারে কল্পনা বলেন, ‘আমি ওকে প্রথম থেকেই ভালোবাসতাম। এই অস্ত্রোপচার না করলেও আমি আরভকে বিয়ে করতাম। আরভের অস্ত্রোপচারের সময়ে আমি ওর সঙ্গেই ছিলাম।’

২০১৯ সালে মীরা স্থির করেন যে, তিনি লিঙ্গ পরিবর্তন করাবেন। ২০১৯ সালেই তার প্রথম অস্ত্রোপচার হয়।

৪ নভেম্বর বিবাহবন্ধনে আবদ্ধ হন আরভ আর কল্পনা।

নারী থেকে পুরুষ হওয়া আরভ বলেন, ‘আমি নিজের ইচ্ছেতেই লিঙ্গ পরিবর্তন করিয়েছি। ভালোবাসার জন্য এই কাজ আমার কাছে তুচ্ছ।’