করোনা মহামারি ও রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের সঞ্চালন প্রকল্পের কাজ পিছিয়েছে বলে জানিয়েছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ।
বুধবার (৯ নভেম্বর) বিদ্যুৎ ভবনে এক বৈঠক শেষে সাংবাদিকদের তিনি একথা জানান।
প্রতিমন্ত্রী বলেন, সঞ্চালন লাইনের কাজ চলছে, নির্ধারিত সময়ের মধ্যে না হলেও খুব একটা বিলম্ব হবে না প্রকল্প কাজ শেষ করতে।সাবস্টেশনের কাজ দুই পক্ষের কারণে একটু দেরি হয়েছে। তারপরও আশা করছি, নির্ধারিত সময়েই সব শেষ করা যাবে বলে জানান তিনি।
বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান বলেন, রূপপুরের সঞ্চালন ব্যবস্থাপনার কাজ যথাসময়ে শেষ সমন্বিতভাবে কাজ করছে বিদ্যুৎ বিভাগ ও বিজ্ঞান প্রযুক্তি মন্ত্রণালয়। সর্বোচ্চ গুরুত্ব পাচ্ছে নিরাপত্তা। সব মিলিয়ে কাজ সন্তোষজনক।
তবে সামনে অনেক চ্যালেঞ্জ রয়েছে। ডলারের দাম বৃদ্ধিসহ অনেক চ্যালেঞ্জ আছে। তারপরও সবার সম্মিলিত প্রচেষ্টায় কাজ যথাসময়ে বা দ্রুত সময়েই শেষ হওয়ার প্রত্যাশা করেন তিনি।