র‌্যাঙ্কিংয়ে লিটন-নাসুমের উন্নতি

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে দারুণ এক ইনিংস উপহার দিয়েছিলেন লিটন দাস। ঝোড়ো ব্যাটিংয়ে করেন ৬০ রান। যদিও বৃষ্টি আইনে ম্যাচটা হেরেছিল বাংলাদেশ। তবে ওই ইনিংসের পুরস্কার র‌্যাঙ্কিংয়ে উন্নতির মাধ্যমে পেলেন লিটন।

টি-টোয়েন্টির ব্যাটারদের তালিকায় পাঁচ ধাপ এগিয়েছেন ২৮ বছর বয়সী লিটন। বর্তমানে ৩১তম স্থানে অবস্থান করছেন, যা বাংলাদেশের ব্যাটারদের মধ্যে সেরা।

গত সপ্তাহের পারফরম্যান্সের ভিত্তিতে বুধবার ছেলেদের র‌্যাঙ্কিংয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করে আইসিসি। লিটন ছাড়াও উন্নতি হয়েছে আফিফ হোসেন ও নাজমুল হোসেন শান্তার। বাঁহাতি ব্যাটার শান্ত ক্যারিয়ারসেরা রেটিং নিয়ে ৮৮তম স্থানে অবস্থান করছেন।

বোলারদের র‍্যাঙ্কিংয়ে বাঁহাতি স্পিনার নাসুম ছয় ধাপ এগিয়ে আছেন ২৬তম স্থানে। যা বাংলাদেশের বোলারদের মধ্যে সেরা অবস্থান। মোস্তাফিজুর রহমান পাঁচ ধাপ এগিয়ে ৩৬তম স্থানে আছেন।

আরও পড়ুন

রশিদকে সরিয়ে টি-টোয়েন্টির সেরা হাসারাঙ্গা