চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় রাস্তার পাশে পড়ে থাকা অজ্ঞাতপরিচয় এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। তার গলায় বেল্ট পেঁচানো ছিল।
বুধবার দুপুরে উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের বড় মাঝির সড়কের পাশ থেকে লাশটি উদ্ধার করা হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে কর্ণফুলী থানার ওসি দুলাল মাহমুদ জানান, শিকলবাহা এলাকায় রাস্তার পাশে অজ্ঞাতনামা এক ব্যক্তির লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। পরে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
তিনি আরও বলেন, তার শরীরে কোনো আঘাতের চিহ্ন নেই। তবে গলায় একটি বেল্ট পেঁচানো ছিল। তার পরিচয় জানার চেষ্টা চলছে।