বাংলাদেশে দ্বিতীয় বারের মতো অনুষ্ঠিত হচ্ছে বি বি বি- মিসেস ইউনিভার্স বাংলাদেশ-২০২২। প্রায় আট হাজার প্রতিযোগী রেজিস্ট্রেশন করে এই প্রতিযোগিতায়। সেখান থেকে বাছাই করে পাঁচ শতাধিক প্রতিযোগীকে আমন্ত্রণ জানানো হয় প্রথম রাউন্ড অডিশনের জন্য। অনুষ্ঠানের পেজেন্ট ডিরেক্টর আফসানা হেলালী জোনাকী জানান, এই অডিশনের মাধ্যমে ১০০ জনকে নির্বাচন করা হয়। পরে তাদেরকে নিয়ে টানা ৩দিনের গ্রুমিং ও মোটিভেশনাল সেশন অনুষ্ঠিত হয়।
দ্বিতীয় রাউন্ড অডিশনের মাধ্যমে টপ ৫০ জনকে নির্বাচন করা হয়। এদের নিয়ে গ্রুমিং সেসন এর পর্যায়ক্রমে ২০ জনকে নির্বাচন করে এই মাসের ১১ নভেম্বর তারিখ অনুষ্ঠিত হচ্ছে ফাইনাল রাউন্ড। তিনি জানান, আমাদের দেশের বিবাহিত মেয়েরা তাদের প্রতিভা ও মেধার বিকাশ ঘটাতে পারেনা বিভিন্ন কারণে। এই প্ল্যাটফর্মের মাধ্যমে সেসব নারী নিজেদেরকে তুলে ধরতে পারেন এবং দেশকে উপস্থাপন করতে পারেন আর্ন্তজাতিক অঙ্গনে।
এবারের চ্যাম্পিয়ন ইন্টারন্যাশনাল রাউন্ডের জন্য যাবেন দক্ষিণ কোরিয়া। সেখানে বসবে মিসেস ইউনিভার্স ২০২২ এর ৪৩ তম আসর। ইতিপূর্বে র্উবি ইসলাম বাংলাদশের হয়ে অংশগ্রহণ করছেন মিসেস ইউনিভার্স এর ৪২তম আসরে, চীনে।
অডিশনের বিচারক মণ্ডলীর দ্বায়িত্ব পালন করেন প্রখ্যাত আবৃত্তিকার শিমুল মোস্তফা, মডেল ও অভিনেতা মনির খান শিমুল, মডেল ও অভিনয় শিল্পী আসমা পাঠান রুম্পা, মডেল ও অভিনয় শিল্পী অন্তু করিম, ২য় রাউন্ড অডিশনে বিচারক মণ্ডলির দায়িত্ব পালন করেন চীফ পেট্রন নারী উদোক্তা, সংগঠক সিমা হামিদ, উপস্থাপক আব্দুন নুর তুষার, ভি এল সি সি’র মার্কেটিং ম্যনেজার সারা জায়ানা।
ইয়ুথ গ্লোবাল ফাউন্ডেশন এর সভানেত্রী সিমা হামিদ বলেন, শুধু পুরুষের পাশাপাশি নয় সফলতায় নারীরা পুরুষের চাইতেও এগিয়ে আছে অনেক ক্ষেত্রে। নারীরা অনেক বেশি চ্যালেঞ্জিং। তাই সর্বক্ষেত্রে নারীদের এগিয়ে আসতে হবে এবং দেশের গন্ডি পেরিয়ে বিশ্বজয় করতে হবে। এরকম একটি প্ল্যাটফর্ম নারীদের অগ্রযাত্রায় বিশেষ ভুমিকা পালন করবে বলে আমার বিশ্বাস। মিসেস ইউনিভার্স বাংলাদেশ ২০২২ এর টাইটেল স্পন্সর বি বি বি (বিডি বাজেট বিউটি) এবং সহযোগী আয়োজক ইয়ুথ গ্লোবাল।