র্যাব সদরদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলামের নেতৃত্বে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহযোগিতায় মঙ্গলবার (৮ নভেম্বর) দুপুর থেকে মিটফোর্ড এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।
অভিযানে মেসার্স সততা মেডিসিন কর্ণারকে ড্রাগ লাইসেন্স ব্যতিরেকে ফার্মেসি পরিচালনার দায়ে ১০ লাখা টাকা এবং আরও ২ ফার্মেসিকে রেজিস্ট্রেশনবিহীন ওষুধ সংরক্ষণ ও বিক্রয় এবং তাপ সংবেদনশীল ওষুধ যথাযথভাবে সংরক্ষণ না করার দায়ে ২ লাখ টাকা জরিমানা করা হয়।
এদিকে, বিকেল থেকে রাত পর্যন্ত হাতিরপুল এলাকার ইস্টার্ণ প্লাজার ১০ম তলায় মেসার্স জুপিটার হেলথ কেয়ারকে ড্রাগ লাইসেন্স ব্যতিরেকে ব্যবসা পরিচালনা এবং মানহীন ফুড সাপ্লিমেন্ট বিক্রয়ের অপরাধে ২০ লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার মো. সাইফুর রহমান, ওষুধ প্রশাসন অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মুহিদ ইসলাম ও ওষুধ তত্ত্বাবধায়ক ফারজানা শবনম উপস্হিত ছিলেন।